ভাষার দেয়াল
ইংরেজিতে বলা দ্রুত কথাগুলো ধরতে গিয়ে অর্ধেক মানে হারিয়ে যায়। মানুষ শব্দ মুখস্থ করে, কিন্তু কেন জিনিসটা এভাবে কাজ করে সেটা আর জানা হয় না। ফলে চার্টে নতুন পরিস্থিতি এলেই হাত থেমে যায়।
ইউটিউবের বিচ্ছিন্ন ভিডিও নয় — একটা সাজানো বই। Market structure থেকে শুরু করে ১৩টা সম্পূর্ণ ট্রেডিং মডেল পর্যন্ত, প্রতিটা জিনিস আগেরটার উপর দাঁড়িয়ে। প্রতিটা সময়ের হিসাব বাংলাদেশ সময়ে।
বইয়ের আসল পাতা — যেকোনোটায় চাপ দিলে বড় হবে
আমার নিজের চার্টে যে TradingView ইন্ডিকেটর চলে, সাথে ৮ পৃষ্ঠার বাংলা ইনস্টল গাইড। প্রথম ৫০০ জন ক্রেতা পাবেন, ২০ নভেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। ৫০০ জন আগে হয়ে গেলে অফার তখনই শেষ।
ইন্ডিকেটরটা চার্টে কেমন দেখায়দেয়ালগুলো আপনার বুদ্ধির অভাব নয় — উপকরণের অভাব। তিনটাই এই বইয়ে ভাঙা হয়েছে, একটা একটা করে।
ইংরেজিতে বলা দ্রুত কথাগুলো ধরতে গিয়ে অর্ধেক মানে হারিয়ে যায়। মানুষ শব্দ মুখস্থ করে, কিন্তু কেন জিনিসটা এভাবে কাজ করে সেটা আর জানা হয় না। ফলে চার্টে নতুন পরিস্থিতি এলেই হাত থেমে যায়।
ইউটিউবের ভিডিওগুলো কোনো ক্রমে সাজানো নয়। কেউ প্রথম দিনেই Silver Bullet শিখে ফেলে, অথচ market structure কী সেটাই জানে না। বাড়ির ছাদ আগে বানিয়ে পরে ভিত্তি খোঁজার মতো।
লন্ডন আর নিউইয়র্কের সেশন আমাদের বিকেল-সন্ধ্যায় পড়ে। কোন সেশনে কী হয়, বাংলাদেশ সময়ে সেটা ঠিক কখন — এই হিসাবটা কোথাও লেখা থাকে না। গ্রীষ্মে আবার এক ঘণ্টা সরে যায়।
নিচের ডায়াগ্রামগুলো কোনো স্টক ছবি নয় — বইয়ের নিজের রেন্ডারিং ইঞ্জিনে আঁকা, হুবহু যেমনটা বইয়ে আছে। লেখাটাও বই থেকে হুবহু নেওয়া।
তিনটা পরপর candle নিন। প্রথম candle-এর high আর তৃতীয় candle-এর low-এর মাঝখানে যদি একটা ফাঁকা জায়গা থাকে — যেখানে দাম থামেইনি, শুধু লাফ দিয়ে পার হয়ে গেছে — সেই ফাঁকাটাই fair value gap।
নামটাই বলে দিচ্ছে কেন: ওই দামগুলোতে ঠিকমতো লেনদেন হয়নি। এক পাশের চাপ এত বেশি ছিল যে দাম দরকষাকষির সুযোগই পায়নি। অ্যালগরিদম পরে প্রায়ই ফিরে এসে এই ফাঁকাটার একটা অংশ পূরণ করে যায় — তারপর আবার নিজের পথে এগোয়।
চার্টে প্রতিটা FVG আয়তক্ষেত্র দিয়ে দাগিয়ে ফেলা। বিশটা বাক্স আঁকলে দাম যেখানেই যাক কোনো না কোনো বাক্সে পড়বে — আর তখন আপনি সবসময় “ঠিক” থাকবেন, কিন্তু কোনো কাজে লাগবে না।
একটা বড় মুভ শুরু হওয়ার আগের শেষ বিপরীতমুখী candle-টাই order block। Bullish OB মানে বাড়া শুরু হওয়ার আগের শেষ লাল candle।
কিন্তু শুধু “শেষ লাল candle” হলেই হবে না। তিনটা শর্ত লাগবে: candle-টার পর একটা পরিষ্কার displacement, সেই মুভে কাঠামো ভাঙা, আর candle-টার আগে একটা liquidity নেওয়া। তিনটাই না মিললে ওটা শুধু একটা লাল candle, order block নয়।
প্রতিটা বিপরীতমুখী candle-কে order block ভাবা। Displacement না থাকলে, কাঠামো না ভাঙলে, আর আগে liquidity না নিলে সেটা শুধু একটা candle — তাতে কোনো প্রতিষ্ঠানের অর্ডার পড়ে নেই।
প্রতিটা swing high-এর উপরে stop জমে থাকে, প্রতিটা swing low-এর নিচেও। সমান সমান দুটা high (EQH) বা দুটা low (EQL) তার চেয়েও পরিষ্কার লক্ষ্য — কারণ সবাই ওই একই জায়গায় stop বসায়।
দাম যাদৃচ্ছিকভাবে ঘোরে না — একটা liquidity পুল থেকে আরেকটার দিকে যায়। চার্ট খুলে প্রথম কাজ তাই এই পুলগুলো দাগিয়ে নেওয়া: আগের দিনের high আর low, সপ্তাহের high আর low, তারপর EQH/EQL।
Wick উপরে যাওয়া মাত্র “raid হয়ে গেছে” ভেবে উল্টো দিকে ট্রেড নেওয়া। Raid একা যথেষ্ট নয় — raid-এর পরে উল্টো দিকে displacement ও কাঠামো ভাঙা লাগবে। ওটা না এলে raid-টা আসলে breakout-এর প্রথম ধাপ ছিল।
দিনের শেষে ডেইলি চার্টে যে candle-টা দাঁড়িয়ে থাকে, সেটা আসলে তিনটা পর্যায়ের যোগফল: একটা সঙ্কীর্ণ পরিসর (accumulation), তার এক পাশ নেওয়া (manipulation), আর তারপর উল্টো দিকে দিনের আসল মুভ (distribution)।
এই তিনটা ধাপ চিনতে পারলে একটা জিনিস মাথায় পরিষ্কার হয় — দিনের প্রথম বেরিয়ে যাওয়া মুভটা প্রায়ই মিথ্যা। ধৈর্য ধরে দ্বিতীয় মুভের জন্য অপেক্ষা করাই পুরো মডেলটার মূল কথা।
দিনের প্রথম বেরিয়ে যাওয়া মুভেই ঝাঁপ দেওয়া। এই মডেলটাই বলছে যে প্রথম মুভটার কাজই হলো আপনাকে ডাকা — আর আপনার stop-টাকে পরের মুভের জ্বালানি বানানো।
উইন্ডো ক্লোজ হয়ে গেছে, তবু “এখনই তো সেটআপটা পূর্ণ হলো” ভেবে ঢুকে যাওয়া। এই মডেলে সময়টাই সবচেয়ে বড় শর্ত — ঘণ্টা শেষ মানে সুযোগও শেষ।
আরও ৪৬টা এরকম ডায়াগ্রাম বইয়ের ভেতরে আছে।
Silver Bullet মডেলের একটা bullish সেটআপ। নিচে নামতে থাকুন — প্রতিটা ধাপ চার্টে একটা একটা করে বসবে, ঠিক যে ক্রমে বইতে শেখানো হয়েছে। যেকোনো ধাপে চাপ দিয়েও দেখতে পারেন।
বইয়ের সবচেয়ে ব্যবহারিক পাতা, বাংলাদেশি ট্রেডারদের জন্য। আমেরিকায় DST হয় বলে বছরে দুবার এক ঘণ্টা সরে যায় — বাঁয়ের ঘড়ি নিজে থেকেই সেটা হিসাব করে।
| Killzone | নিউইয়র্ক | বাংলাদেশ (মার্চ–নভে.) | বাংলাদেশ (নভে.–মার্চ) |
|---|---|---|---|
| Asian Range | 20:00–00:00 | 06:00–10:00 | 07:00–11:00 |
| London KZ | 02:00–05:00 | 12:00–15:00 | 13:00–16:00 |
| New York AM KZ | 07:00–10:00 | 17:00–20:00 | 18:00–21:00 |
| NY Lunch | 12:00–13:00 | 22:00–23:00 | 23:00–00:00 |
| New York PM KZ | 13:30–16:00 | 23:30–02:00 | 00:30–03:00 |
নিউইয়র্ক + ১০ ঘণ্টা (মার্চ–নভেম্বর) · + ১১ ঘণ্টা (নভেম্বর–মার্চ)
মুখস্থ করার দরকারই নেই — চার্টের টাইমজোন New York-এ সেট করে রাখুন, DST আপনাআপনি ঠিক হয়ে যাবে। টেবিলটা শুধু জানার জন্য যে আপনাকে কখন চার্টের সামনে বসতে হবে। — অধ্যায় ১৩.৩
| উইন্ডো | নিউইয়র্ক | বাংলাদেশ (মার্চ–নভে.) | বাংলাদেশ (নভে.–মার্চ) |
|---|---|---|---|
| London | 03:00–04:00 | ১৩:০০–১৪:০০ | ১৪:০০–১৫:০০ |
| New York AM | 10:00–11:00 | ২০:০০–২১:০০ | ২১:০০–২২:০০ |
| New York PM | 14:00–15:00 | ০০:০০–০১:০০ | ০১:০০–০২:০০ |
বাংলাদেশিদের জন্য: New York AM উইন্ডোটাই সবচেয়ে ব্যবহারিক — রাত ৮টা বা ৯টা, কাজ শেষে। একটা উইন্ডো বেছে নিন, তিনটাই নয়।
প্রতিটা অধ্যায়ে অন্তত একটা ডায়াগ্রাম, একটা “ভুল যেটা সবাই করে” বক্স, আর শেষে একটা চেকলিস্ট।
বইয়ে যা শিখবেন, চার্টে সেটা চোখের সামনে দেখার জন্য। এটা কোনো সিগন্যাল দেয় না — লেভেল কোথায় আছে সেটা চিহ্নিত করে। সিদ্ধান্ত আপনার।
শুধু একটা কাজ করে: যেসব লেভেলে ট্রেড করবেন সেগুলো চিহ্নিত করা। লেভেল আসে 30m, 1h আর 4h থেকে, তাই 1m-এ নামলেও বদলায় না।
পেমেন্টের পরের পেজে আর ইমেইলে বইয়ের সাথেই ডাউনলোড বাটন পাবেন। ফ্রি TradingView অ্যাকাউন্টেই চলে। একবার কম্পিউটার থেকে যোগ করে নিতে হয়, গাইডে সব দেখানো আছে।
4H · বড় ছবি — দিনের প্ল্যান এখান থেকে শুরু। আগের দিন, আগের সপ্তাহ আর 4h anchor-এর লেভেল। মোটা লাইন মানে বেশি গুরুত্বপূর্ণ উৎস। ডানে উপরের টেবিলে কাছের লেভেলগুলো, নিচের টেবিলে কোন উৎসের লেভেল কতবার টিকেছে।
1H · প্ল্যান বানানোর মূল টাইমফ্রেম। একই লেভেল আরও কাছ থেকে। সবুজ = নিচে সাপোর্ট, লাল = উপরে রেজিস্ট্যান্স, কমলা = একবার সত্যিই ভেঙে দিক বদলেছে (FLIP)।
30m · সবচেয়ে নিচের analysis টাইমফ্রেম। 30m-এ নামলেও লেভেল বদলায় না, কারণ এগুলো চার্ট থেকে নয়, 30m / 1h / 4h থেকে আসে। লাইনের চারপাশের বাক্সটা লেভেলের সহনশীল জায়গা (zone)।
15m · লেভেলের দিকে এগিয়ে যাওয়া। Wick দিয়ে লেভেল ছুঁয়ে ফিরে এলে সেটা SWEPT, ভাঙা নয়। ক্লোজ দিয়ে পেরিয়ে পুরো এক ATR দূরে গেলে তবেই FLIP — তাই ছোট নড়াচড়ায় লেভেল লাফায় না।
5m · এন্ট্রির আগে কাছ থেকে দেখা। সেই একই 4h / 1h / 30m লেভেল, এখন এন্ট্রির খোঁজে। টেবিলের ATR কলাম বলে লেভেলটা দাম থেকে কত দূরে।
1m · Execution — এখানে নতুন লেভেল খোঁজা নয়, উপরের লেভেলে দাম কী করছে সেটা দেখা। 1m-এও লেভেল উপরের টাইমফ্রেমের — এখানে 30m anchor-এর একটা লেভেল। টেবিলে লেখা থাকে কোন টাইমফ্রেম থেকে এসেছে, তাই 1m-এর নয়েজ আর আসল লেভেল গুলিয়ে যায় না।
ছবিগুলো আমার নিজের TradingView চার্টের, ২৯ অক্টোবর ২০২৬-এর সোনা (XAUUSD)। ছবিতে চাপ দিলে বড় করে দেখা যাবে। Key Level Engine পুরোপুরি আমার নিজের লেখা।
এই বাজারে মিথ্যা প্রতিশ্রুতির অভাব নেই। তাই শুরুতেই পরিষ্কার করে বলে দিই — ভেতরে ঠিক কী পাবেন, আর কী পাবেন না।
“এই বই পড়ে কেউ পরের সপ্তাহে লাভ করা শুরু করবে না। যা শেখানো হচ্ছে সেটা একটা ভাষা — চার্ট পড়ার ভাষা। ভাষা শিখতে সময় লাগে, আর শেখার পরেও ভালো বলতে অনুশীলন লাগে। বইয়ের শেষ অধ্যায়ে ৯০ দিনের একটা পরিকল্পনা দেওয়া আছে; ওটাই সবচেয়ে সৎ রাস্তা।”— বইয়ের ভূমিকা থেকে, হুবহু
আসল ক্রেতাদের মেসেজের স্ক্রিনশট, তাদের অনুমতি নিয়ে। নাম আর ছবি ঝাপসা করা।
একটামাত্র খারাপ ট্রেডে যা হারায়, তার চেয়ে কম দামে ২৩১ পেজের পুরো কাঠামোটা।
তিনটা তথ্য দিন, তারপর bKash, Nagad বা কার্ডে পেমেন্ট।
হ্যাঁ। বইটা শুরু হয় একদম গোড়া থেকে — pip কী, lot কী, চার্ট কীভাবে সাজাবেন, market structure কাকে বলে। তারপর ধাপে ধাপে এগিয়েছে। তবে ওল্টানো পরামর্শ: অধ্যায় এড়িয়ে সরাসরি মডেলের অংশে চলে যাবেন না — ওরকম করলে কাজ হবে না।
না। এটা নতুন করে লেখা — বাংলাভাষী পাঠকের কথা মাথায় রেখে, বাংলাদেশের সময় ও বাস্তবতা ধরে। Technical term গুলো ইংরেজিতেই রাখা হয়েছে, কারণ চার্ট আর কমিউনিটিতে ওই শব্দগুলোই চলে — পাশে বাংলা ব্যাখ্যা দেওয়া আছে। প্রতিটা ডায়াগ্রামও নিজের আঁকা।
PDF। ৬×৯ ইঞ্চি পেজ সাইজে বাঁধা, যাতে ফোন আর ট্যাবে সহজে পড়া যায় — ডেস্কটপ সাইজের PDF-এর মতো জুম করতে হয় না। চার্টগুলো vector, তাই যতই জুম করুন ঝাপসা হবে না। প্রিন্টও করতে পারবেন।
পেমেন্ট ভেরিফাই হওয়ার সাথে সাথেই আপনার ইমেইলে ডাউনলোড লিংক চলে যাবে। সাথে সাথে thank-you পেজেও ডাউনলোড বাটন পাবেন — কারও জন্য অপেক্ষা করতে হবে না। ইমেইল না পেলে spam ফোল্ডার দেখুন, তারপরও না পেলে সাপোর্টে লিখুন।
বইয়ের সাথেই — পেমেন্টের পরের পেজে আর ইমেইলে বইয়ের বাটনের নিচে Key Level Engine-এর Pine Script ফাইল আর ৮ পৃষ্ঠার বাংলা ইনস্টল গাইডের বাটন থাকবে। ফ্রি TradingView অ্যাকাউন্টেই চলে। কোড বসাতে একবার কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, কারণ TradingView-এর মোবাইল অ্যাপে কোড বসানোর জায়গা নেই। গাইডে প্রতিটা ক্লিক ছবি দিয়ে দেখানো আছে। অফারটা শুধু প্রথম ৫০০ জন ক্রেতার জন্য, ২০ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত। ৫০০ জন আগে হয়ে গেলে অফার তখনই শেষ।
এই প্রশ্নের সৎ উত্তর: না, বই পড়লেই লাভ হয় না। বইটা একটা ভাষা শেখায় — চার্ট পড়ার ভাষা। সেই ভাষা দিয়ে আপনি কী বলবেন সেটা আপনার অনুশীলন, ধৈর্য আর রিস্ক ব্যবস্থাপনার উপর নির্ভর করবে। যে বই বা কোর্স লাভের নিশ্চয়তা দেয়, সেটা থেকে দূরে থাকুন।
পড়া যায় এক সপ্তাহে, কিন্তু শেখা যায় না। বইয়ের শেষ অধ্যায়ে ৯০ দিনের একটা পরিকল্পনা আছে — কোন দিন কোন অধ্যায়, কোন দিন কী অনুশীলন। ওটা মেনে চললে তিন মাসে পুরো কাঠামোটা হাতে এসে যাবে।
হ্যাঁ। New York AM killzone বাংলাদেশ সময়ে সন্ধ্যায় পড়ে — চাকরি বা ক্লাস শেষে বসা যায়, ঘুম নষ্ট হয় না। উপরের টেবিলেই দেখুন কখন কোন killzone ওপেন হয়। যাঁরা রোজ চার্টে বসতে পারেন না, তাঁদের জন্য আলাদা একটা swing trading অধ্যায় আছে।
না। একবার কিনলে ভবিষ্যতের সব আপডেট ফ্রি। দ্বিতীয় সংস্করণ বেরোলে একই লিংকে নতুন ফাইলটা পেয়ে যাবেন।
পেমেন্ট ভেরিফাই হওয়ার সাথে সাথেই ইমেইলে PDF। কোনো অপেক্ষা নেই, কোনো সাবস্ক্রিপশন নেই — এক বার, তারপর বইটা চিরকাল আপনার।
৳১৮৯ — বইটি নিন